চার গুণী শিল্পীর সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে ১৪ নভেম্বর সন্ধ্যায় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মো. রফি ও কিশোর কুমার স্মরণে সংগীতানুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম। অনুষ্ঠানে শিল্পী ও ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ, কণ্ঠশিল্পী শিখা রানী দাশ, যন্ত্রশিল্পী ও সংস্কৃতিকর্মী সুব্রত বড়ুয়া রনি এবং সুরকার এস এম ফরিদকে সম্মাননা দেওয়া হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সময়ে আমরা কাউকে কিছু দেওয়ার থেকে নিজে পাওয়ার আনন্দটা বেশি উপভোগ করি। আমরা যদি এভাবে গুণী ব্যক্তিদের জীবদ্দশায় সম্মান দিতে পারি তাহলে প্রতিটি স্তরে সমাজের শুভ পরিবর্তন ঘটবে। ’ এ সংগীতসন্ধ্যায় হেমন্ত মুখ্যোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘ও নদী রে, একটি কথা...’, ‘কেন দূরে থাক’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘পথের ক্লান্তি ভুলে’, ‘সূর্য ডোবার পালা’ ও ‘এই রাত তোমার আমার’ পরিবেশন করেন শিল্পী পিযুষ নাগ। শিল্পী আহসান হাবিবুল আলম গেয়ে শোনান মোহাম্মদ রফির জনপ্রিয় গান ‘এ জীবনে যদি আর’, ‘তার চোখে নেমে আসা’, ‘তোমার নীল দোপাট্টা’, ‘কে হুয়া তেরা ওয়াদা’, ‘তু গঙ্গা কি মজনু’ ও ‘এ চাঁদ সা রোশন’। জাহেদ হোসেন পরিবেশন করেন কিশোর কুমারের গান ‘হাওয়ায় মেঘ সরায়ে’, ‘আমার পূজার ফুল’, ‘পৃথিবী বদলে গেছে’, ‘চু কার মেরে মানকো’, ‘ও মেরে দিলকে সান’।