চার ডানাওয়ালা পাখি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদি পাখিদের কয়েকটি প্রজাতির ডানা ছিল চারটি করে। পরে বিবর্তনের মধ্য দিয়ে পেছনের দুটি ডানা থেকে পালক ঝরে গিয়ে সেগুলো পায়ে রূপান্তরিত হয়। চীনের একদল গবেষক গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, আদি পাখির ১১টি জীবাশ্ম (ফসিল) নিয়ে গবেষণা করে তাদের দুটি ডানায় অতিরিক্ত পালক ছিল। সেগুলো ডানার মতোই ব্যবহূত হতো। ডাইনোসর-গবেষক জিং জুর নেতৃত্বে গবেষকেরা চীনের মিউজিয়াম অব নেচার জাদুঘরে সংরক্ষিত প্রায় ১২ কোটি বছরের পুরোনো পাঁচ প্রজাতির পাখির ফসিলের ওপর গবেষণা চালান। জিয়াং জু বলেন, ওড়ার সুবিধার জন্যই পাখিগুলো পালকসমৃদ্ধ পা ব্যবহার করত। এএফপি।