চার তরুণের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারেও জয় আমাদেরই হবেতানিয়া নাছরিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এসব আমি দেখিনি। বড়দের মুখেই গল্প শুনেছি মাত্র। স্বাধীনতার ৪১ বছর পর নতুন এক স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কল্পনাও করিনি।ফেসবুকের বদৌলতে ২০১৩ সালে ভাষার মাসে দেখলাম যুদ্ধাপরাধীদের ফাঁসি ও মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হাজারো তরুণ-তরুণী রাজপথে। তাদের আন্দোলন তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রবলভাবে নাড়া দিয়েছে। ১৯৭১-এর মতো ২০১৩ সালেও তারা সোচ্চার দেশকে রাজাকারমুক্ত করতে। শাহবাগ থেকে আন্দোলনের সূত্রপাত হলেও ক্রমে তা চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ধর্মান্ধ গোষ্ঠীর হাতে প্রাণ দিয়েছেন তরুণ ব্লগার রাজীব হায়দার। তবুও আমরা দমে নেই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারুণ্যের এ সংগ্রাম ধীরে ধীরে আলোর পথ দেখছে। বায়ান্ন, একাত্তরের ধারাবাহিকতায় এবারেও জয় আমাদেরই হবে। তারা ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার করছেরাজিবুল ইসলাম আরিফ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়জাতিগতভাবে আমরা সংগ্রামী ও প্রতিবাদী চেতনার অধিকারী। এই চেতনা থেকেই ’৫২ ও ’৭১-র সৃষ্টি। মুক্তিযুদ্ধের মূল স্লোগান ছিল ‘জয় বাংলা’। লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। ২০১৩ সালের আন্দোলনও ঠিক একই চেতনা নিয়েই সৃষ্টি। মুক্তিযুদ্ধের সময় যখন স্বাধীনতাবিরোধীরা কোনো যুক্তি দিয়ে বাঙালিদের বোঝাতে পারছিল না, তখন তারা ধর্মের অপব্যবহার করেছিল। কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়।মুক্তিযুদ্ধের সময়ের মতো বর্তমানেও নতুন প্রজন্মের আন্দোলনের কাছে পরাজিত হচ্ছে বুঝতে পেরে জামায়াত-শিবির ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার করছে। বলা যায় ১৯৭১ এবং ২০১৩-এর আন্দোলন একই সূত্রে গাঁথা। তাদের নগ্ন হামলার বহিঃপ্রকাশ ঘটেছে শহীদ মিনারে হামলা এবং জাতীয় পতাকার ওপর হামলার মধ্য দিয়ে। ভাষার মাসের প্রথম সপ্তাহে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো চলছে। আমাদের প্রত্যাশা, এবার বাংলাদেশ কলঙ্কমুক্ত হবেই।আন্দোলনের প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছেতাহিয়া সামসুল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আন্দোলনের শুরুর দিন থেকেই শুনে এসেছি, ‘কী হবে আন্দোলন দিয়ে, কী পাবে তোমরা।’ আরও কত সব প্রশ্ন। শুনে মনে মনে হাসতে হাসতে চলে যাই নগরের প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে। সেখানে তখন চলছিল গগনবিদারী স্লোগান, ‘রাজাকারের ফাঁসি চাই,’ ‘পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে ফেরত যা’, ইত্যাদি। ঘটনাটি ৬ ফেব্রুয়ারির। এর পর থেকে নিয়মিত গিয়েছি প্রেসক্লাব চত্বরে। যে স্বপ্ন নিয়ে লাখো বাঙালি তাদের সব উজাড় করে দিয়েছিল সোনার বাংলাদেশ সৃষ্টির জন্য, আমরা সেই স্বপ্নের বাংলাদেশের কথা বলতে এখানে এসেছি। ধর্মকে ব্যবহার করা বা ধর্মকে খাটো করার সঙ্গে এ আন্দোলন সম্পর্কিত নয়। আমি মনে করি, প্রত্যেকেরই ধর্ম ভক্ত হওয়া উচিত, ধর্মান্ধ নয়। ভাষার মাসের শেষ দিনে সাঈদীর ফাঁসির রায়ের মধ্য দিয়ে আন্দোলনের প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। অন্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার রায় দেওয়া হোক। বায়ান্ন, উনসত্তর কিংবা একাত্তরের আন্দোলন না দেখলেও ২০১৩-এর এ আন্দোলনে শামিল হতে পেরে আমি গর্বিত।ইসলামের ব্যানারে তাণ্ডব গ্রহণযোগ্য নয়সৈয়দ মুহাম্মদ জাহিদ ক্বাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের মাসে শুরু হওয়া শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলন স্বাধীনতার মাসে এসে গণ-আন্দোলনে রূপ নিচ্ছে। ’৭১-এ যেমন গোটা জাতি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, এবারও তাঁরা একই লক্ষ্যে একত্র হয়েছে। আমরা তরুণ প্রজন্ম স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল সংকীর্ণতা ও দলীয় চিন্তার বাইরে এসে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য লড়ে যাব। কিন্তু ইদানীং এই আন্দোলনকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য বহুমাত্রিক অপতৎপরতা চলছে বলে কথা উঠেছে। এ রকম কিছু হলে তরুণরা তা মানবে না। আন্দোলনকে পুঁজি করে প্রিয় নবী (দ.) ও ধর্ম অবমাননাকর বক্তব্য যেমন শাস্তিযোগ্য, আবার যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ইসলামের ব্যানারে তান্ডবও গ্রহণযোগ্য নয়। আমাদের প্রত্যাশা, দেলোয়ার হোসাইন সাঈদীর মতো অন্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ সাজা হবে। কারণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি গণমানুষের প্রাণের দাবি।