চার দিন ধরে খোঁজ নেই স্কুলছাত্র ঋষির

চার দিন ধরে নিখোঁজ কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঋষি ধর (১২)। ছেলেকে না পেয়ে পাগলপ্রায় মা শিল্পী ধর (২০)। ২০ আগস্ট সকাল আটটায় শহরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প এলাকার চৌধুরীপাড়া থেকে ঋষি নিখোঁজ হয়।
সে ওই এলাকার ইজিবাইক চালক (টমটম) চালক সুবল ধরের ছেলে। সংঘবদ্ধ পাচারকারীরা কৌশলে ঋষিকে ধরে নিয়ে গেছে বলে সন্দেহ করছে তাঁর পরিবার।
ঋষি বাবা সুবল ধর (৩৩) জানান, গত দুই দিন শহরের বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও ঋষির সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ২২ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৯৭১) করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ঋষির পরনে ছিল সাদা লাল দাগের বেগুনি শার্ট, হলুদ রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট। গায়ের রং ফরসা। কেউ তাঁর সন্ধান পেলে বাবা সুবল ধর ( মুঠোফোন: ০১৮১৩ ৫৮৩২১৭ ও ০১৮৪৬ ৯৯৯১৫৮) কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।