চার দিন ধরে নিখোঁজ ফেনীর মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন আগে এক আত্মীয়ের বাড়ি থেকে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের মোশাররফ হোসেন (৫৫)। ফেরার পথে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার হয়ে বাড়ি যাওয়ার কথা তাঁর। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। মোশাররফের স্ত্রী নাজমা বেগমের সন্দেহ, টাকার লোভে কেউ তাঁকে অপহরণ করে থাকতে পারে। এ বিষয়ে ২৬ নভেম্বর ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাজমা বেগম জানান, তাঁর স্বামী গত শুক্রবার বিকেলে বালিগাঁও ইউনিয়নের ধুমসাহাদ্দা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ৪০ হাজার টাকা নিয়ে পাঁচগাছিয়া বাজারে যান। সেখান থেকে মুঠোফোনে স্ত্রীকে জানান, সন্ধ্যার মধ্যে তিনি (মোশাররফ) বাড়ি পৌঁছাবেন। কিন্তু গত চার দিনেও তিনি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার দিন থেকে তাঁর ব্যবহূত মুঠোফোনটিও (০১৮১৫-৬৯৪৬৬০) বন্ধ রয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, ‘মোশাররফ হোসেনের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।’