চার দিনের বর্ষাকালীন বই উৎসবের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে আজ শুরু হচ্ছে চট্টগ্রাম একাডেমির চার দিনব্যাপী বর্ষাকালীন বই উৎসব। বিকেল পাঁচটায় চেরাগি পাহাড়ে একাডেমির নিজস্ব মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। উৎসবে সব ধরনের বই বিক্রি হবে অর্ধেক দামে। এ ছাড়া বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত থাকবে বিষয়ভিত্তিক আলোচনা, লেখক আড্ডা, স্বরচিত লেখা পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।কাল শুক্রবার ‘বাংলা গানে বর্ষা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আনোয়ারা আলম। আলোচনা করবেন অধ্যক্ষ রীতা দত্ত ও অধ্যাপক শিশির বড়ুয়া। শনিবার ‘বাংলা কবিতায় বর্ষা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন রাউজান কলেজের উপাধ্যক্ষ আনন্দ মোহন রক্ষিত। আলোচনা করবেন অধ্যাপক দিল আফরোজ বেগম ও কামরুল হাসান বাদল। ১৮ জুলাই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্যিক ফাহমিদা আমিন। আলোচনা করবেন অধ্যাপক ওবায়দুল করিম ও লেখক-চিকিৎসক দিলীপ দে। বই উৎসবের আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরী বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় আয়োজন। আগের বার আমরা আশাতীত সাড়া পেয়েছিলাম। আশাকরি সৃজন-মননশীল মানুষের অংশগ্রহণে বই উৎসব উপভোগ্য হয়ে উঠবে। পাশাপাশি মানুষকে বর্ষার অখণ্ড অবসরে বই পড়তে উৎসাহিত করবে এ উৎসব।’