চার পদে কর্মকর্তা নেবে ইউএসএআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএসএআইডি
ইউএসএআইডি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বিভিন্ন পদে কর্মকর্তা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ বুধবার প্রথম আলোর ছয় নম্বর পাতায় এ সংক্রান্ত কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে চার পদে লোক নেওয়া হবে।

যেসব পদে নিয়োগ হবে: ইউএসএআইডি প্রজেক্ট ম্যানেজার অ্যাসিসটেন্স (এডুকেশন), প্রজেক্ট ম্যানেজার স্পেশালিস্ট (আরআরটি), প্রজেক্ট ম্যানেজার স্পেশালিস্ট (এসবিসিসি) এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্পেশালিস্ট (এনভায়রনমেন্ট)।

প্রতিটি চাকরির যোগ্যতার বিস্তারিত ইউএসএআইডির নিজস্ব ওয়েবসাইট (https://www.usaid.gov/bangladesh/work-with-us/careers) —এই ঠিকানায় পাওয়া যাবে। এ ছাড়া বিডি জবসেও এসব বিষয়ে তথ্য নিতে পারেন।

আবেদনের শেষ তারিখ: প্রতিটি পদে আবেদনের শেষ তারিখ ৬ মার্চ ২০১৯।