চার পদে লোক নেবে ক্রিডেন্স হাউজিং
ক্রিডেন্স হাউজিংয়ে কিছু পদের জন্য লোক নেওয়া হবে। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর চাকরিবাকরির শেষের পৃষ্ঠায় ছাপা হয়েছে। বিস্তারিত পাওয়া যাবে: http://epaper.prothom-alo.com/view/dhaka/2017-09-22/28 এই ঠিকানায়।
স্ট্রাকচারাল ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ার: প্রার্থীকে হতে হবে বুয়েটসহ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। ন্যূনতম ২ বা ৩ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কোনো পরিচিত আবাসন কোম্পানির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকতে হবে।
আর্কিটেক্ট: নান্দনিক ও যুগোপযোগী নকশা তৈরিতে নির্ভরযোগ্য, কর্তব্যনিষ্ঠ ও বাস্তব অভিজ্ঞতার অধিকারী হতে হবে। প্রার্থীকে আবাসন ও বাণিজ্যিক ভবনের দৃশ্যমান অভ্যন্তরীণ ও বহির্মুখী নানা নতুনত্বেও আধুনিক নকশা পরিকল্পনায় অত্যন্ত দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই বুয়েট অথবা কোনো আবাসন কোম্পানিতে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞ হতে হবে।
এস্টিমেটর : যেকোনো বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক ইনস্টিটিউট থেকে প্রার্থীকে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার হতে হবে এবং কোনো আবাসন কোম্পানি কিংবা কোনো কনস্ট্রাকশন ফার্মে নিয়মিত কাজের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ক্যাড অপারেটর: প্রার্থীকে নান্দনিক স্থাপত্যশৈলী এবং ভবনের কাঠামোগত কাজের নকশা তৈরিতে দক্ষ হতে হবে। অবশ্যই অটোক্যাড 2D/3D মডেলিং সম্পর্কে দক্ষ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবিসহ উল্লিখিত পদগুলোর জন্য প্রার্থীদের অবশ্যই ১০ অক্টোবর ২০১৭-এর মধ্যে নিচের ঠিকানায় আবেদন করতে হবে।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ক্রিডেন্স হাউজিং লি, হাউস # ১৫, রোড # ১৩/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। অথবা [email protected]