চার বিহারে কঠিন চীবরদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটির, মুনিপুর বন বিহার, লোগাং বন বিহার ও শীলাচরণ অরণ্য কুটিরে কঠিন চীবর দানোৎসব উদ্যাপিত হয়েছে। এতে সদ্ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, খাগড়াছড়ি গামাঢ়ীঢালা বিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির, পানছড়ি উপজেলার মুনিপুর বন বিহারের অধ্যক্ষ বৈশিষ্ট্য মহাস্থবির, শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি রাজবন ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির ও খাগড়াছড়ি ধর্মপুর বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাতীর্ষ স্থবির।সবার মঙ্গল কামনা করে প্রজ্ঞালংকার মহাস্থবির জানান, বৌদ্ধধর্ম শান্তির ধর্ম, সমপ্রীতির ধর্ম। বুদ্ধধর্মে জাতি, গোত্র কোনো কিছুর ভেদাভেদ নেই। বুদ্ধ সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করে সদ্ধর্মের নীতি অনুসরণ করে জীবনযাপনের জন্য দেশনা দিয়েছেন।