চার লেখিকার চার বইয়ের প্রকাশনা উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে ৯ জানুয়ারি প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বসেছিল নবীন প্রবীণ সৃজনশীল নারীর মিলনমেলা। উপলক্ষ চার লেখিকার বইয়ের প্রকাশনা উত্সব। আলোচনা, কুশল আর ভাবনা বিনিময়ে জমে উঠেছিল অনুষ্ঠান। সভাপতির আসনে ছিলেন রম্যসাহিত্যিক ফাহমিদা আমিন। বেগম রুনু সিদ্দিকীর বই একাত্তরের স্মৃতির ওপর আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। তিনি বলেন, ‘লেখিকা একাত্তরের মুক্তিযুদ্ধকালীন জীবনঘনিষ্ঠ স্মৃতি মলাটবন্দী করেছেন। এতে পাওয়া যাবে নানান জায়গার ঘটনাবলি, অত্যাচার-নিপীড়ন আর যুদ্ধ কৌশল।’ আনোয়ারা আলম আলোচনা করেন সাবিহা মুসার বলাকা মন বইয়ের ওপর। তিনি বলেন, ‘এই বইয়ের গল্পগুলোতে সমকালীন ধনী-দরিদ্র বৈষম্য ফুটিয়ে তোলা হয়েছে।’ এ ছাড়া কোহিনূর শাকির কবিতার বই ছুঁয়ে যায় অন্তর ও মেহেরুন্নেসা রশিদের ছড়ার বই বৃষ্টির ছোঁয়ায় ব্যাঙের হাসি র ওপর আলোচনা করেন মনজুরুল আমীন চৌধুরী ও করুণা আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন সেলিম জাহাঙ্গীর, রওশন আরা ইউসুফ প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন চার লেখিকা। উপস্থাপনা করেন মর্জিনা আখতার ও মোরশেদা নাসির।