চার হাজার কোটি টাকা লুকানোর উপায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লেন পদ্ধতিআইনের লোক আসা মাত্রই নোটগুলো দিয়ে প্লেন বানিয়ে উড়িয়ে দিতে হবে। শিশুসুলভ বয়স্ক মানুষ দেখে প্রশ্রয়ের হাসি হেসে আইনের লোক চলে যাবে, টাকা তার চোখেও পড়বে না।কেন্দ্র পদ্ধতিএক্ষেত্রে ‘সদুপদেশ বিতরণ কেন্দ্র’ খুলে তার মধ্যে সব টাকা রেখে দিতে হবে। কেউ ওদিকে ভুলেও পা মাড়াবে না।বাচ্চা পদ্ধতিএক্ষেত্রে বাসায় বাচ্চার সামনে সব টাকা ছড়িয়ে রাখতে হবে। বাচ্চা তা নিয়ে খেলবে, খেলনা টাকা ভেবে আইনের লোক চলে যাবে। কিছু টাকা বাচ্চা খেয়ে ফেললেও সমস্যা নাই। কোমর পদ্ধতিএক্ষেত্রে সকল নোট জড়ো করে বিছানা বানিয়ে তাতে শুতে হবে। কথা ছড়িয়ে দিতে হবে যে, কোমরে ব্যথার কারণে ডাক্তার শক্ত বিছানা নিতে বলেছে। কেউ কিছু খেয়াল করবে না।