চারজনের চারটি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর
মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর

চিকিৎসাবিজ্ঞানের উন্নতি আজ এমন জায়গায় পৌঁছেছে যে রোবট হাঁটুর অস্ত্রোপচার করছে। গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপের সমস্যা ও হৃদ্যন্ত্রে সমস্যা হলে তার চিকিৎসাও আছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক—সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি লিম ইংগ হ্যান, সিনিয়র কনসালট্যান্ট কোলোরেক্টাল সার্জন থিয়ো টিয়োংগ অ্যান, অর্থোপেডিক সার্জন জেফরি চিউ টেক হক, গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট কেলভিন থিয়া। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত এপ্রিলে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তাঁরা পাঠকদের জন্য দিয়েছেন কিছু পরামর্শ।

জেফরি চিউ টেক হক
জেফরি চিউ টেক হক

হাঁটু ভালো রাখতে
হাঁটছেন কিংবা উঁচুতে উঠছেন হঠাৎ খেয়াল করলেন হাঁটুতে একধরনের ব্যথা অনুভব করছেন। দেখা গেল দীর্ঘ সময় ধরে কোনো কাজ করছেন, যখন উঠতে বা হাঁটতে গেলেন, হাঁটু যেন নড়ছেই না। সঙ্গে ব্যথাও। কারও কারও এমনও হয়, হাঁটার সময় ব্যথা টের পান না। বসা অবস্থা থেকে উঠতে গেলে বা গাড়িতে ওঠার সময় এই ব্যথা টের পান। ওষুধ, ফিজিওথেরাপির মাধ্যমে সমস্যার সমাধান না হলে অস্ত্রোপচারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
অর্থোপেডিক সার্জন জেফরি চিউ টেক হক জানালেন, এখন উন্নত চিকিৎসাব্যবস্থা যেমন ম্যাকোপ্লাস্টের মাধ্যমে হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এখানে রোবট বিশেষজ্ঞ চিকিৎসককে সাহায্যে করে থাকে। ফলে অস্ত্রোপচার নিখুঁত হয়। রোবট হাঁটু পুনঃস্থাপনের কাজটি করে। রোবট সাহায্যকারী হিসেবে থাকে বলে এ সময়ের সবচেয়ে আধুনিক এ চিকিৎসাব্যবস্থাকে রোবট সার্জারিও বলা হচ্ছে। জেফরি চিউ অনেকের অকেজো হাঁটুকে সারিয়ে তুলেছেন দক্ষতার সঙ্গে। যাঁরা হাঁটতেই পারতেন না, তারা এখন রীতিমতো দৌড়ান।
এ ছাড়া অস্টিও আর্থ্রাইটিস প্রতিরোধ করতে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। ওজন ঠিক রাখা, আরামদায়ক জুতা পরতে হবে, যখন ব্যথা হবে কাজ কমিয়ে দিতে হবে, মানসিক চাপমুক্ত থাকতে ইতিবাচক মনোভাব থাকতে হবে, চিকিৎসক কোনো কিছু ধরে হাঁটার পরামর্শ দিলে তা করতে হবে। চিকিৎসকের নির্দেশমতো চলতে হবে। ওষুধ দিলে ব্যবস্থাপত্রের নির্দেশনামতো খেতে হবে।

থিয়ো টিয়োংগ অ্যান
থিয়ো টিয়োংগ অ্যান

কোলোরেক্টাল ক্যানসার
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কোলোরেক্টাল সার্জন থিয়ো টিয়োংগ অ্যান বলেন, ‘এখানে কোলোরেক্টাল ক্যানসারের সবচেয়ে আধুনিক চিকিৎসা হয়। উন্নত সব যন্ত্র এখানে আছে। সার্জারি হলো মূল চিকিৎসা। এর মাধ্যমে ক্যানসার সাবধানতার সঙ্গে পুরোপুরি সারানো যায়।’
এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা নিত্য নতুন ওষুধ দেন। রেডিয়েশন থেরাপিতে নতুন প্রযুক্তি এবং অভিজ্ঞতার মাধ্যমে রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধ করা যায়। ক্যানসার রোগীদের জন্য বিশেষ পরামর্শক আছে। কোলোসটমি নার্সরা বিশেষ সেবা দিয়ে থাকেন। এ ছাড়া কোলোনস্কপি স্ক্রিনিংয়ের হলো সবচেয়ে ভালো স্ক্রিনিং। যা এখানে খুব ভালোভাবে হয়।

কেলভিন থিয়া
কেলভিন থিয়া

গ্যাস্ট্রিকের সমস্যা
কেলভিন থিয়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট। গ্যাস্ট্রিক নিয়ে মানুষের প্রতিদিনের ছোট ছোট সমস্যাকে কীভাবে এড়ানো যায়। কেলভিন থিয়া জানান, বেশির ভাগ মানুষ গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যাকে একই সমস্যা মনে করেন। দুটি আসলে দুই জিনিস। কারও কারও ক্ষেত্রে দেখা যায়, দুধজাতীয় কোনো খাবার খেলে অস্বস্তি হয়। কোনো কারণ ছাড়া বা অল্পতেই পেট খারাপের প্রবণতা থাকে। তাঁদের অবশ্যই গ্যাস্ট্রোএনটেরোলজিস্টের কাছে যেতে হবে। কেলভিন থিয়া মনে করেন, দুধ খেতে না পারলে দই খেতে পারেন। দই হজমের জন্য ভালো। যাঁদের আইবিএস (ইরিটেটিং বাউয়েল সিনড্রোম) আছে তাঁদের মাথাব্যথা, দুর্বলতা থাকে। ডিপ্রেশনের কারণে কখনো পেট খারাপ হয় না বলে তিনি মনে করেন।

লিম ইংগ হ্যান
লিম ইংগ হ্যান

হৃদ্যন্ত্রের সুরক্ষায়
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একমাত্র নারী কার্ডিওলজিস্ট তিনি। পুরো নাম লিম ইংগ হ্যান। আলাপকালে জানালেন, নারীরা কতটা হৃদ্যন্ত্রে আক্রমণের ঝুঁকিতে থাকেন। বিশেষ করে গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। সামান্য বুকে ব্যথা হলেও চিকিৎসকের কাছে যেতে হবে। অনেকে মনে করেন, গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা হচ্ছে। এটি না ভেবে চিকিৎসকের কাছে গিয়ে নিশ্চিত হতে হবে। মেনোপজ হবে এমন নারীদের ক্ষেত্রে দেখা যায়, স্ট্রোকের প্রবণতা বা হৃদ্যন্ত্রের অসুখের প্রবণতা থাকে। তবে যেকোনো সমস্যার সমাধান আছে এই হাসপাতালে। অত্যাধুনিক প্রযুক্তি ও চিকিৎসকদের আন্তরিকতা রোগীকে দ্রুত সারিয়ে তোলে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এই বিশিষ্ট বিশেষজ্ঞদের কাছে যেতে চাইলে পার্কওয়ে হাসপাতালের ঢাকা ও চট্টগ্রাম অফিসে যোগাযোগ করা যেতে পারে।
ই-মেইল: ([email protected])