চারণের রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম স্মরণে ২২ আগস্ট নগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারণের প্রধান সংগঠক ইন্দ্রাণী ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবুল মনসুর। সভা পরিচলানা করেন মেজবা উদ্দিন। এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কনভেনশন প্রস্তুতি কমিটি চট্টগ্রাম জেলার সদস্যসচিব অপু দাশগুপ্ত। বিজ্ঞপ্তি।