চারু দাদুর গয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলার দেয়াল ঘেঁষে তিনি হরেকরকম গয়না নিয়ে বসে থাকতেন। সবার কাছে তিনি দাদু হিসেবেই পরিচিত। মাঝখানে তিন বছর বন্ধ ছিল। দাদু আবার শুরু করেছেন গয়না বানানো। চারুকলার গেটের সামনে একটি নতুন দোকানও খুলেছেন। দোকানের নাম দিয়েছেন ‘চারুদাদু’। ৯ নভেম্বর এর যাত্রা শুরু হয়।শিল্পের প্রতি ভালোবাসার কারণে যুবক বয়সেই গয়না বানানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। সাদা সিমেন্ট, পানি, অর্কাইড ও গাঢ় তরল রঙে দাদু বানান রকমারি গয়না।মণিহার, কলমহার, কানের দুল, ঝুমকা দুল, ব্রেসলেট, লকেট মালা, হাতের বালা প্রভৃতি পাওয়া যাচ্ছে দাদুর নতুন দোকানে। পণ্যগুলোর দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে।প্রায় শতবর্ষী দাদুর প্রকৃত নাম মমিন আলী মৃধা। দাদু ছিলেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আলী আহমেদের ফুল বাগানের মালী। শিল্পাচার্য জয়নুল আবেদিন সেখান থেকে দাদুকে নিয়ে আসেন চারুকলায়। এখানে দাদু মডেল হলেন আর পরিচিত হলেন শিল্পমাধ্যমের বিভিন্ন শাখায়।চারুকলায় শিক্ষার্থীরা যখন তাঁকে মডেল করে ছবি আঁকতেন, তখন তিনি ভাবতেন কী চমৎকার সৃষ্টি! এমন বোধ থেকেই গয়না বানানো শুরু করেন দাদু।অসুস্থতা ও বার্ধক্যের কারণে মাঝখানে গয়না বানানো বন্ধ ছিল—জানালেন দাদু। পুরোনো কাজ ফিরে পেয়ে চারুকলায় বেশ ভালো সময় কাটছে দাদুর।