চারুকলা ইনস্টিটিউটে প্রদর্শনী ২৭ মে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২৭ মে থেকে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে শুরু হবে। প্রদর্শনী চলবে ৩ জুন পর্যন্ত। এ উপলক্ষে শিল্পী রশিদ চৌধুরী শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামীকাল শুক্রবার সকাল নয়টায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘ক’ ‘খ’ ‘গ’ তিনটি বিভাগে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তি।