জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ’–এর ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অতিশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নাছির হায়দার। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি, ছাত্রলীগের নেতা মো. সুমন মামুন, মো. রাকিব হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি এবং দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।