চারুকলায় পৌষপার্বণ উৎসব ২০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলায় ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচ অর্ধবৃত্ত-এর উদ্যোগে পৌষপার্বণ উৎসব ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনে থাকবে শোভাযাত্রা, পিঠাপুলির স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কথামালা। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে কবিগান। এতে কবিগান করবেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য। এ উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় নগরের বাদশা মিয়া সড়কের চারুকলায় ইনস্টিটিউট প্রাঙ্গণে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজ্ঞপ্তি।