চারুকলার ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালে চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার যে যাত্রা শুরু, তা এখন ৪০ বছর অতিক্রান্ত। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ থেকে তিন দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিশু-চিত্রাঙ্কন, প্রদর্শনী, সেমিনার, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। আজ ২৬ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন শিল্পী মুর্তজা বশীর ও প্রধান অতিথি শিল্পী সবিহ্-উল আলম, উদ্বোধনীসংগীত পরিবেশন করবে রক্তকরবী, ঢোল বাদনে থাকবে সুনীল জলদাস ও তাঁর দল। দুপুর ১২টায় প্রদর্শনী উদ্বোধন করবেন শিল্পী রফিকুন্নবী ও মাহমুদুল হক, বিকেল তিনটায় স্মৃতিচারণা, সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেতার বাজাবেন সাজেদুল আলম, সঙ্গত শিবশঙ্কর রায়। একক সংগীত পরিবেশন করবেন শ্রেয়শী রায়, চিত্রলেখা গুহ ও বিশ্বরূপ রুদ্র এবং নৃত্য পরিবেশন করবেন ঢাকার প্রখ্যাত নৃত্যশিল্পীরা। আজ সব শেষে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল সোল্স।২৭ জানুয়ারি সকাল ১০টায় থাকবে সেমিনার, বিষয়—চট্টগ্রামে চারুকলা চর্চার চার দশক: আধুনিকতা স্বাতন্ত্র্য ও নান্দনিকতা, প্রবন্ধ লেখক—সৈয়দ আবদুল ওয়াজেদ, আলোচক থাকবেন আবুল মনসুর, আবুল মোমেন, ড. ফয়েজুল আজিম। দুপুর ১২টায় স্মৃতিচারণা, বেলা তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান—উপস্থিত চারুশিল্পীদের সন্তানদের পরিবেশনা। একক সংগীত, পরিবেশনায়—মিতালী মজুমদার, তাজুল ইমাম। নৃত্যানুষ্ঠানে—বাফা, ঢাকা। লোকসংগীত পরিবেশন করবেন প্রদীপ্ত দেবনাথ ও শফি মণ্ডল।২৮ জানুয়ারি সকাল ১০টায় স্মৃতিচারণা, বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সংগীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি পরিবেশনায়—চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যে সাড়ে ছয়টায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী এবং সাড়ে সাতটায় সমাপনী অনুষ্ঠান।