চারুকলায় ভাস্কর্য প্রদর্শনী ২৪ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রকৃতিই ভাস্কর্যে উপাদান’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে ২৪ জানুয়ারি শুরু হচ্ছে চার দিনব্যাপী ভাস্কর্য প্রদর্শনী। জার্মানভিত্তিক স্কাল্পচার নেটওয়ার্ক গ্রুপ পৃথিবীর ১৮টি দেশের ৫৬টি ভেন্যুতে একযোগে এই প্রদর্শনী শুরু করবে। প্রদর্শনী উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ইফতেখার উিদ্দন চৌধুরী।
অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন মো. সেকান্দার চৌধুরী ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। এতে সভাপতিত্ব করবেন ভাস্কর অলক রায়। বিজ্ঞপ্তি।