চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সদস্যদের ফ্যামিলি নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চট্টগ্রাম কাউন্সিলের সদস্যদের ফ্যামিলি নাইটে অতিথিরা
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চট্টগ্রাম কাউন্সিলের সদস্যদের ফ্যামিলি নাইটে অতিথিরা

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চট্টগ্রাম কাউন্সিলের সদস্যদের ফ্যামিলি নাইট ১৫ ডিসেম্বর র্যা ডিসন হোটেলের মোহনা বলরুমে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) চট্টগ্রাম কাউন্সিলের চেয়ারম্যান অরূপ চৌধুরী ও কমিটির আহ্বায়ক মো. শাহেদ। বক্তারা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা রয়েছে। এর পাশাপাশি তাদের সমাজের অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে হবে। তারা উপস্থিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনজন প্রবীণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
ফ্যামিলি নাইটের অন্যতম আকর্ষণীয় আয়োজন ছিল সংগীতশিল্পী সুইটির গান, মীরাক্কেল খ্যাত আরমানের কৌতুক এবং জাদু। বিজ্ঞপ্তি