চার্টার্ড সেক্রেটারি হতে চাইলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি ও করপোরেট ম্যানেজার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্টার্ড সেক্রেটারি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি আকর্ষণীয় পেশা।
চার্টার্ড সেক্রেটারিশিপ প্রফেশনাল কোর্স ভর্তির যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্য শাখায় ন্যূনতম স্নাতক (বিকম/বিকম-অনার্স/ বিবিএ/এমবিএ) ডিগ্রি এবং কমপক্ষে ছয় পয়েন্টের অধিকারী হতে হবে। চার্টার্ড সেক্রেটারিশিপ কোর্সের ৩৪তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে। যোগাযোগ: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ১০৭ কাকরাইল (দ্বিতীয় তলা), ঢাকা। ফোন: ৯৩৪ ৯৫৭৮, ৯৩৩ ৬৯০১, ই-মেইল: [email protected] ওয়েবসাইট: www.icsb.edu.bd