চাল ব্যবসায়ী সমিতির অভিষেক সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির অভিষেক সমপ্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুচ সালাম। এতে সমিতির নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর আজম, সেকান্দর হোসেন, মো. ফরিদ, গাজী আবদুল মন্নান, স্বপন কুমার সাহা, জামাল উদ্দিন, মো. জাকেরিয়া, আবুল বশর, আবদুল হালিম, শান্ত দাশগুপ্ত, মাহফুজুল হক, আবুল বশর, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সরবরাহ আদেশ (ডিও) প্রথা বাতিল না করে সরকার কর্তৃক নিয়ন্ত্রণ, চাক্তাই খাল খনন, খালের মুখে আটকে থাকা জাহাজ সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।