চালু শব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যানানা রিপাবলিক’ কথাটি আজকাল খুব চালু। বিশৃঙ্খল রাজ্য বোঝাতে শব্দটি ব্যবহূত হয়। যুদ্ধের সময় ব্রিটেনে কলা আমদানি করা সম্ভব হয়নি। যুদ্ধশেষে যখন কলা এল, প্রধানমন্ত্রী এটলি ঘোষণা করলেন, প্রত্যেক তরুণকে একটি করে কলা ফ্রি দেওয়া হবে। সেই কলা সংগ্রহের জন্য তরুণদের মধ্যে হইচই পড়ে গেল। শুরু হলো বিশৃঙ্খলা। এর থেকে ‘ব্যানানা রিপাবলিক’ কথাটির চল হয়। কথাটির মধ্যে সূক্ষ্ম বিদ্রূপও আছে। আফ্রিকার অনেক রাজ্যে কলা প্রধান খাদ্য। এই দেশগুলো দিনরাত নিজেদের মধ্যে হানাহানি করে। কোনো ব্যাপারে তাদের ঐকমত্যহয়না। এই বিশৃঙ্খলার প্রতি ইঙ্গিত করা হয়েছে ‘ব্যানানা বিপাবলিক’ শব্দবন্ধে। তথ্য সূত্র: কথায় কথায়, চণ্ডী লাহিড়ী