চালু হল ইট@

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাকের ইটঅ্যাট আউটলেটের উদ্বোধন
ব্র্যাকের ইটঅ্যাট আউটলেটের উদ্বোধন

গ্রামের কৃষকের কাছ থেকে টাটকা পণ্য সংগ্রহ করে ভোজন-বিলাসীদের কাছে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় চালু হল ব্র্যাক চিকেনের প্রথম কুইক সার্ভিস রেস্টুরেন্ট  ইটঅ্যাট।
যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় ১৭ এপ্রিল ব্র্যাক চিকেনের প্রথম কুইক সার্ভিস রেস্টুরেন্টটি চালু হয়েছে। ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক তামারা হাসান আবেদ প্রথম আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মসূচি প্রধান নাজরা এম. সাবেতসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব্র্যাক চিকেন কর্তৃপক্ষ তাঁদের আউটলেট প্রসঙ্গে জানিয়েছে, যাঁরা দ্রুত খাবার পেতে আগ্রহী, তাঁদের কাছে মানসম্মত খাবার পরিবেশন করার প্রত্যয়ে ব্র্যাক চিকেন এই আউটলেট চালু করেছে। টাটকা পণ্য থেকে মানসম্মত খাবার তৈরি করাই হবে এর লক্ষ্য।
বুধবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কের এই আউটলেট খোলা থাকবে। এর পাশাপাশি গুলশানের নিকেতনের ইট@ ফুড কোর্টও চালু থাকবে। 
ইট@ এ বছরে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আরও অন দ্য গো আউটলেট  ও এক্সপ্রেস রেস্টুরেন্ট  প্রতিষ্ঠা করে তার কার্যক্রম সমপ্রসারণ করবে।