চালু হলো উপহারের ওয়েবসাইট গিফট অ্যাপ্লাই ডট কম
আকর্ষণীয় সব উপহার নিয়ে যাত্রা করেছে গিফট অ্যাপ্লাই ডট কম। এ ওয়েবসাইটটিতে নিবন্ধন করে যে কেউ কোনো রকম শর্ত ছাড়াই পেতে পারেন উপহার। ওয়েবসাইটটির উদ্বোধন উপলক্ষে ১৭ জুন নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গিফট অ্যাপ্লাই ডট কমের প্রতিষ্ঠাতা জোবায়ের আহম্মেদ। তিনি ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য, কীভাবে এটি কাজ করে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে উপহার দেবে ও ব্যবহারকারীরা কীভাবে উপহার পাবেন তার বিস্তারিত তুলে ধরেন।
জোবায়ের বলেন, ‘গত এক বছরের অনেক প্রচেষ্টার পর আমরা ব্যবসা প্রসারের এ নতুন মাধ্যমটি তৈরি করতে সক্ষম হয়েছি। যার মাধ্যমে নতুন বা পুরোনো যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠান অল্প খরচে অধিক কার্যকারিতার সঙ্গে তাদের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরতে পারবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা মো. আব্দুলাহ আল সরওয়ার ও মঈন উদ্দিন আহাম্মেদ। বিজ্ঞপ্তি।