চালু হয়েছে জেলা তথ্য বাতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইট চট্টগ্রাম ‘জেলা তথ্য বাতায়ন’ শুক্রবার থেকে আবার চালু হয়েছে। সাইটটি বুধবার থেকে বন্ধ ছিল। সার্ভার পরিবর্তনের কারণে এ সমস্যা হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী। বর্তমান সার্ভার থেকে সাইটটি সরকারের নিজস্ব সার্ভারে (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত) স্থানান্তর করা হয়। চট্টগ্রাম জেলা তথ্য বাতায়নে রয়েছে অভিমত, পরামর্শ, নোটিশ বোর্ড ও সাইট ম্যাপ। এর মধ্যে অভিমত ও পরামর্শ বিভাগে যে কেউ জেলা প্রশাসন বরাবরে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে তাঁর অভিমত অথবা পরামর্শ জানানোর সুযোগ পাবেন। এ বিভাগে একটি ছক করা রয়েছে। যেখানে অভিমতের বিষয়, প্রেরকের নাম, মুঠোফোন নম্বর, ই-মেইল, পেশা, অভিমত বা পরামর্শের বিস্তারিত বিবরণ লেখার ঘর রয়েছে। এ বিভাগের ডান পাশে রয়েছে প্রাপ্ত অভিমত ও পরামর্শের তালিকা। সেখানে ক্লিক করলেই তালিকাটি দেখা যাবে।নোটিশ বোর্ডে রয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন বিজ্ঞপ্তি। এখানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার ফোন নম্বর (০১৭১১-৩৭২৮৬০, ০৩১-৬১১৫৪৫) দেওয়া আছে। সাইট ম্যাপে রয়েছে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার, সরকারি অফিসসমূহ, ফরম, ডিজিটাল গার্ড ফাইল, তথ্য প্রদান ইউনিট ইত্যাদি লিংক। এখানে রয়েছে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য।এ ছাড়া রয়েছে জরুরি সেবা, তথ্য কমিশন, ভূমি ব্যবস্থাপনা, জাতীয় ই-তথ্যকোষ, ডিজিটাল বাংলাদেশ, ফটো গ্যালারি, প্রয়োজনীয় ওয়েবসাইট, ওয়েব মেইল ইত্যাদি লিংক রয়েছে। সাইটের ঠিকানা: http://dcchittagong.gov.bd নিজস্ব প্রতিবেদক