চাষি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগি ও মাছের খামারগুলোকে উন্নত করার লক্ষ্যে সন্দ্বীপে চাষি সম্মেলন ৯ মার্চ এনাম নাহার মোড়ে অনুষ্ঠিত হয়। কনফিডেন্স চিকস অ্যান্ড ফিডের উদ্যোগে সম্মেলনে বক্তব্য দেন কাজী ফার্মসের উপব্যবস্থাপক নজরুল ইসলাম, খুরশেদ আলম, ফেরদৌস আহমেদ, দেলোয়ার হোসেন, ফসিউল আলম প্রমুখ। সম্মেলনে তাসপিয়া পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে এবং কাশেম সেলস সেন্টারকে প্রথম পুরস্কার দেওয়া হয়। সম্মেলনের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, জারি গান, একক অভিনয় ও নাচ করেন। পরে আবুল কাশেম রচিত নাটক সাগর সংগ্রামী মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন কামাল উদ্দীন তালুকদার।