প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় উপকূলীয় চিংড়ি জোনে সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আবছার।