চিকি ৎ সক মাত্র একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকি ৎ সাসেবা। ৩১ শয্যার এ হাসপাতালে মাত্র একজন চিকি ৎ সক আছেন। এর ফলে হাসপাতালে আসা লোকজনকে দুর্ভোগে পোহাতে হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্যকেন্দ্রে লোকবল-সংকট দীর্ঘদিনের। চিকি ৎ সা কর্মকর্তার তিনটি পদের মধ্যে দুটি শূন্য। আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা না থাকায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সন্ধ্যার পর থেকে চিকি ৎ সা পান না। অন্যান্য পদের মধ্যে সেবিকার ১০টি পদ থাকলেও আছেন মাত্র তিনজন। এ ছাড়া চিকি ৎ সা সহকারীর দুটি, জুনিয়র কনসালটেন্ট এবং ডেন্টাল সার্জনের একটি করে, মেডিকেল টেকানোলজিস্টের দুটি, রেডিওগ্রাফারের একটি ও ক্যাশিয়ারের একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। পুরুষ ওয়ার্ডে ভর্তি সন্তোষপুর এলাকা থেকে আসা রোগী আনসারুল হক বলেন, ‘টয়লেটে প্রায় সময়ই পানি থাকে না। এ কারণে দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থা হয়। নিচে একটি নলকূপ থেকে পানি এনে ব্যবহার করতে হয়। এ ছাড়া সন্ধ্যার পর কোনো ডাক্তার তো দূরের কথা, নার্সকেও পাই না।’ রোগীরা জানান, হাসপাতালে বিদ্যু ৎ না থাকায় সন্ধ্যার পর থেকে দুর্ভোগ চরমে পৌঁছে। জানা যায়, হাসপাতাল ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন অংশে ফাটল ধরেছে। প্রায় সময় ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ছে। এ ছাড়া এক্স-রে যন্ত্র থাকলেও তা বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। ১৯৯১ সালে পাওয়া এ যন্ত্রটি বিদ্যু ৎ না থাকায় একবারের জন্যও খোলা হয়নি।এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘দুটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র থেকে দুজন সহকারী সার্জনকে এ হাসপাতালে এনে সাময়িকভাবে কাজে লাগিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি। অন্যথায় দুর্ভোগ আরও বাড়ত। লোকবল নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ পানিসংকটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘বিদ্যু ৎ নেই, সেখানে ঠিকমতো পানি পাব কোথায়। নিচের যে একটা নলকূপ আছে, সেটি থেকে পানি তুলে কাজ চালানো হচ্ছে।’ সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, চিকি ৎ সক-সংকটে দ্বীপের লোকজন পর্যাপ্ত সেবা পাচ্ছে না। আবাসিক চিকি ৎ সক ও সেবিকাদের পদ দ্রুত পূরণ করা জরুরি।