চিকিৎসক কুনাল সরকারকে রাউজান ক্লাবের সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কার্ডিয়াক সার্জন কুনাল সরকারকে রাউজান ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। ৭ নভেম্বর ব্যক্তিগত সফরে চট্টগ্রাম এলে প্রবর্তক সংঘ মিলনায়তনে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক রনজিত কুমার ধর, চিকিৎসক শ্রীপ্রকাশ বিশ্বাস, দুলাল দাশ, ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজদৌল্লা, মোহাম্মদ সৈয়দ, সভাপতি ওমর ফারুক, জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী, সহসভাপতি রিয়াজুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, কুনাল সরকারের পূর্ব পুরুষের বাড়ি ছিল রাউজানের চিকদাইর এলাকায়। বিজ্ঞপ্তি।