চিকিৎসক-রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(দ্বিতীয় কিস্তি)অসুখবিসুখ ব্যাপারগুলো মোটেও কোনো ভালো কথা নয়। কিন্তু চিকিৎসক-রোগীর মধ্যকার সরস আলাপ থেকে মজা পাওয়া তো আর দোষের নয়।স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে।স্ত্রী: চিকিৎসক আমাকে এক মাসের জন্য কোন পাহাড়ি এলাকায় বেড়িয়ে আসতে বলেছেন। বল তো কোথায় যাওয়া যায়?স্বামী: কেন! অন্য চিকিৎসকের কাছে।চোখের সমস্যার চিকিৎসার জন্য শ্যাম গেছে চিকিৎসকের কাছে।চিকিৎসক: আরে এত অল্প বয়সে আপনার চোখে ছানি পড়ল কীভাবে?শ্যাম: বলেন কী চিকিৎসক সাহেব!চিকিৎসক: এত চিন্তার কিছু নেই। এটা বংশগত রোগ।শ্যাম: মৃত্যুও তো বংশগত। তাই বলে কি এটা নিয়েও চিন্তা করব না?চিকিৎসক: আপনার রোগটা কী বলুন তো?রোগী: চিকিৎসক সাহেব, ঘুম থেকে জাগার পর থেকে এক ঘণ্টা পর্যন্ত আমার প্রচণ্ড রকম মাথা ঘোরে। কিছু ভালো ওষুধ দিলে ভালো হয়।চিকিৎসক: ঠিক আছে, আপনি প্রতিদিন এক ঘণ্টা পরে ঘুম থেকে উঠলেই পারেন।এক রোগী চিকিৎসকের কক্ষে ঢুকেই বললেন, ‘চিকিৎসক সাহেব, কোনো কিছু খাওয়ার পর আমার আর কিছুতেই ক্ষুধা লাগে না। বেশ সমস্যায় পড়েছি এ নিয়ে। একটু চেক করে দেখুন তো।’ এ কথা শুনে চিকিৎসক বললেন, ‘হুম, আপনার অবস্থা তো দেখছি খুবই খারাপ।’ এ কথা বলে চিকিৎসক চিকিৎসাপত্রে কিছু ওষুধের নামসহ লিখে দিলেন, ‘প্রতিদিন একটা ওষুধ ঘুমানোর পর খাবেন, আরেকটা খাবেন ঘুম ভাঙার আগে।’এক ভদ্রলোক চিকিৎসকের কক্ষে ঢুকে চিকিৎসকের সঙ্গে কথা বলছেন—ভদ্রলোক: আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।চিকিৎসক: এখানে আমি কিছু নই। জীবন বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা। তার দয়ায় তো সবকিছু হয়। ভদ্রলোক: হুম, তিনিই তো সবকিছুর মালিক।চিকিৎসক: ঠিক আছে, আমার ফি-টা এবার পরিশোধ করুন।ভদ্রলোক: না না ডাক্তার সাহেব, এটা আপনাকে দেব কেন? ফি-টা যাকে দেওয়ার তাকে দেব।এক রোগী ডাক্তারের কাছে গেছেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর—ডাক্তার: আপনার তো উচ্চরক্তচাপ আছে।রোগী: মনে হয় এটা আমার পরিবার থেকেই এসেছে।ডাক্তার: এটা আপনার বাবার দিক, না মায়ের দিক থেকে এসেছে বলুন তো?রোগী: নাহ! এটা আমার বউয়ের পরিবার থেকে এসেছে।ডাক্তার: বলেন কী? এটা কীভাবে হলো?রোগী: একদিন তাদের সঙ্গে মিশলেই দেখবেন তাঁরা কীভাবে উচ্চরক্তচাপ সৃষ্টি করে।এক ভদ্রমহিলার চোখে অপারেশনের পর হাসপাতালে চিত্কার-চেঁচামেচি দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, ডাক্তার: হয়েছেটা কী বলুন তো? চিত্কার করছেন কেন?ভদ্রমহিলা: চিত্কার করব না কি হাসব? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।ডাক্তার: আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আর আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?ভদ্রমহিলা: অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। কিন্তু এখন অন্য রকম লাগছে, তাই।ডাক্তার: চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফলভাবেই হয়েছে।