চিকিৎসক-রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুখ-বিসুখ নিয়ে আর যা-ই হোক, ঠাট্টা রসিকতা সাজে না। কিন্তু চিকিৎসক- রোগীর কথোপকথন নিয়ে মজার রসিকতার উদাহরণ অজস্র। রইল তারই কিছু নমুনা নার্স ঘুমন্ত রোগীকে জোর করে ডেকে তুলছেন দেখে চিকিৎসক জিজ্ঞেস করলেন, আরে আরে, করছেন কী? অযথা ঘুমন্ত রোগীকে ডাকছেন কেন? নার্স মুখ কাঁচুমাচু করে বললেন, ‘স্যার, রোগীর এখন ওষুধ খাওয়ার সময়। না ডাকলে সঠিক সময়ে তাঁর ওষুধ আর খাওয়া হবে না।’ চিকিৎসক রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, তা কী সেই ওষুধ, যেটা তাকে এখনই খাওয়াতে হবে? ‘ঘুমের ওষুধ স্যার’, নার্সের জবাব।চিকিৎসক: আপনার ওজন কত?রোগী: চোখে চশমা দিলে ৭৫ কেজি।চিকিৎসক: আর চশমা ছাড়া তাহলে ওজন কত?রোগী: আমি তো চশমা ছাড়া দেখতে পারি না, স্যার।অপারেশনের আগে চিকিৎসক রোগীর বিছানার পাশে ফুলের তোড়া এনে রেখেছেন।রোগী: ফুল কীসের জন্য?চিকিৎসক: এটা আমার জীবনের প্রথম অপারেশন। যদি সফল হই, তাহলে এই ফুল আমার জন্য আর না হলে তোমার।চিকিৎসকের কাছে এক রোগী এসে বলছেন, ‘ডাক্তার সাহেব, মনে হচ্ছে আমার জটিল রোগ হয়েছে। আমি সবকিছু শুধু ভুলে যাই।’ চিকিৎসক সব শুনে বললেন, তা কবে থেকে এই রোগ দেখা দিয়েছে আপনার? রোগী অবাক হয়ে বললেন, ‘কোন রোগের কথা যেন বলছিলেন?’ চিকিৎসক আর কথা না বাড়িয়ে প্রেসক্রিপশন লিখে রোগীকে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পর ওই রোগী আবারও চিকিৎসকের কাছে ফিরে এসে বললেন, ‘ডাক্তার, তন্ন তন্ন করে খুঁজেও তো কোনো দোকানেই আমি আপনার লিখে দেওয়া ওষুধ কিনতে পারলাম না।’ এবার চিকিৎসক প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দেখে বললেন, ‘ওহ্, ওষুধের নাম লেখার কথা ভুলেই গিয়েছিলাম। এখানে তো শুধু আমার স্বাক্ষরটা করে দিয়েছি।’চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: স্যার, আমি অনেক দিন ধরেই ধূমপান ছাড়ার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না। আপনি একটু পরামর্শ দিন না, স্যার।চিকিৎসক: তা কত দিন ধরে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন?রোগী: বছর দুয়েক তো হবেই। চিকিৎসক: বলেন কী? শিগগির কোনো পেট্রলপাম্পে চাকরি খুঁজে নিন, সব ঠিক হয়ে যাবে।চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: আপনার হাসপাতালের নার্সরা তো খুবই ভালো। চিকিৎসক: কেন, কী হয়েছে বলুন তো?রোগী: নার্সের হাত আমার গায়ে লাগতেই তো আমি সুস্থ হয়ে গেলাম।চিকিৎসক: হুমম, জানি। কারণ, আপনার গালে নার্সের দেওয়া থাপড়ের শব্দ আমি চেম্বারে বসেই শুনেছি।এক রোগী চিকিৎসকের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ‘স্যার, আমি গরিব মানুষ। ওষুধ কেনার পয়সা নেই। আপনি যদি একটু দয়া করেন, তাহলে হয়তো সুস্থ হয়ে যাব। হয়তো আমিই একদিন আপনার কোনো কাজে আসতে পারি।’ চিকিৎসক রোগীর কথা শুনে বললেন, তা কী কাজ করো তুমি? আর আমারই বা কোন কাজে আসতে পারো শুনি? ‘স্যার, আমি মানুষের কবর খোঁড়ার কাজ করি। আপনার কবরটা একদম ফ্রি খুঁড়ে দেব, স্যার।’ রোগীর জবাব।পল্টু ও চিকিৎসকের মধ্যে ফোনালাপ—পল্টু: চিকিৎসক, আমার ছেলে একটি ব্লেড গিলে ফেলেছে। একটু জলদি বাসায় চলে আসুন না!চিকিৎসক: ভয়ের কোনো কারণ নেই। আমি শিগগির আসছি। আপনি কি অন্য কোনো ব্যবস্থা নিয়েছেন?পল্টু: হুমম, বাধ্য হয়ে বৈদ্যুতিক রেজর দিয়েই দ্রুত শেভটা করে নিচ্ছি।অপারেশনের আগে রোগী চিকিৎসককে বললেন, ‘স্যার, অপারেশনের পর আমি বেহালা বাজাতে পারব তো?’ চিকিৎসক বললেন, কোনো চিন্তা কোরো না, অপারেশনের পর তুমি সব করতে পারবে। ‘স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ, আমি কোনো দিনই বেহালা বাজাইনি।’ রোগীর মন্তব্য।কৌতুক সংগ্রহ: আবু হেনা