অসুখ-বিসুখ নিয়ে আর যা-ই হোক, ঠাট্টা-রসিকতা সাজে না। কিন্তু চিকিৎসক-রোগীর কথোপকথন নিয়ে মজার রসিকতার উদাহরণ অজস্র। রইল তারই কিছু নমুনা রাতেরবেলায় হাবলু বেশ উত্তেজিত হয়ে চিকিৎসককে ফোন করেছে।হাবলু: স্যার, দয়া করে তাড়াতাড়ি একটু আমাদের বাসায় আসুন। আমার স্ত্রী ব্যথায় উঠতে পারছে না। মনে হচ্ছে এটা অ্যাপেনডিসাইটিসের ব্যথা।’চিকিৎসক: ভয়ের কোনো কারণ নেই। আমি সকাল হলেই আপনার বাসায় পৌঁছে যাব।’ হাবলু: কিন্তু স্যার, আমার স্ত্রীর অবস্থা যে খুবই খারাপ।চিকিৎসক: (এবার একটু উত্তেজিত) কী বলছেন যা-তা! দুই বছর আগেই তো আপনার স্ত্রীর অ্যাপেনডিসাইটিস অপারেশন করে ফেলেদিয়েছি। তার তো আর অ্যাপেনডিসাইটিসের ব্যথা হতে পারে না। এটা অন্য কোনো ব্যথা।’হাবলু: সবই ঠিক আছে। কিন্তু স্যার, আমি যে নতুন আরেকটি বিয়ে করেছি। হাবলুর ছেলে পানি ভেবে ভুল করে এক বোতল পেট্রল খেয়ে ফেলেছে। পেট্রল খাওয়ার পর থেকেই হাবলুর ছেলে অনবরত এদিক-ওদিক ছোটাছুটি করতে লাগল। ছেলের কাণ্ড দেখে হাবলু তো মহা দুশ্চিন্তায় পড়ে গেল। হাঁপাতে হাঁপাতে হাবলু চিকিৎসকের কাছে গিয়ে হাজির। চিকিৎসক: সমস্যাটা কী, এভাবে হাঁপাচ্ছেন কেন?’ হাবলু: আর বলবেন না! আমার ছেলে পেট্রল খেয়ে শুধু এদিক-ওদিক ছোটাছুটি করছে। তাকে থামানোর একটা উপায় বাতলে দেন না।চিকিৎসক: কোনো চিন্তা করবেন না। পেট্রল ফুরোলেই আপনার ছেলে থেমে যাবে।সঞ্জু এসেছে চিকিৎসকের কাছে। চিকিৎসকের চেম্বারে ঢুকেই সঞ্জু বললেন, ‘স্যার, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর খিদে পায় না।’ চিকিৎসক বললেন, ‘তাই নাকি! তাহলে তো জটিল সমস্যা আপনার।’ এরপর একটু দাঁড়ান বলেই চিকিৎসক প্রেসক্রিপশন লিখে সঞ্জুকে বললেন, ‘এখানে দুটি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমানোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।’বাইপাস সার্জারি করতে চিকিৎসকের কাছে এক রোগী এসেছেন। রোগী চিকিৎসককে জিজ্ঞেস করলেন, ‘আপনি বাইপাস সার্জারি করালে সফলতার নিশ্চয়তা কত ভাগ দিতে পারবেন?’ চিকিৎসক দরাজ গলায় বললেন, ‘অবশ্যই শতভাগ নিশ্চয়তা দেব আমি।’ রোগী বললেন, ‘কিন্তু শতভাগ দিতে পারবেন—এ ব্যাপারে এত নিশ্চিন্ত হলেন কী করে?’ ‘মেডিকেল রেকর্ড বলে, প্রতি ১০০ জনে ৯৯ জন রোগীর চিকিৎসা ব্যর্থ হলে একজন অবশ্যই সফল হবে। এর আগে আমি ৯৯ জন রোগীর চিকিৎসা করেছি। তারা কেউই বাঁচেনি। আর আপনি হচ্ছেন আমার ১০০তম রোগী। সেই হিসাবে বলা যায়, আপনি সুস্থ হবেনই।’—চিকিৎসকের জবাব। চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: স্যার, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গেছে।চিকিৎসক: কখন?রোগী: সকাল আটটার দিকে।চিকিৎসক: আরে, এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন?রোগী: আমি ভেবেছিলাম, সকাল ছয়টার দিকে আমার কানে যে পোকাটা ঢুকেছিল, মাছি ওটাকে খেয়েই বের হবে। কিন্তু এখন দেখছি মশা-মাছি কোনোটাই বেরোচ্ছে না।মোহন চিকিৎসকের কাছে এসেছে চশমা নিতে। চিকিৎসক সব পরীক্ষা-নিরীক্ষা করে মোহনকে একটা চশমা দিয়ে দিলেন। চশমা পেয়ে মোহন চিকিৎসককে বলল, ‘এই চশমা দিয়ে কি আমি এখন পড়তে পারব?’ চিকিৎসক বললেন, ‘অবশ্যই পারবে।’ বাহ্, ভালো তো। তাহলে এখন থেকে আর অযথা সময় নষ্ট করে স্কুলে যাব না। চশমা চোখে দিয়ে বাসাতেই পড়ে নেব।’এক ভদ্রলোক ও চিকিৎসকের মধ্যে ফোনে কথা হচ্ছে—ভদ্রলোক: চিকিৎসক, আমার ওজন কমানোর জন্য একটু পরামর্শ চাচ্ছি।চিকিৎসক: কেন, সমস্যা কী আপনার?ভদ্রলোক: আমি একটা সুন্দর উপহার পেয়েছি। কিন্তু মোটা হওয়ার কারণে সেটা ব্যবহার করতে পারছি না।চিকিৎসক: ঠিক আছে, কাল একবার আসুন। প্রেসক্রিপশন দিয়ে দেব। তারপর ঠিকই আপনি আপনার পোশাকটি পরতে পারবেন।ভদ্রলোক: আমি তো পোশাক নয়, একটা মারুতি গাড়ি উপহার পেয়েছি।চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে— রোগী: স্যার, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দুটি করে দেখি।চিকিৎসক: হুম্ম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।রোগী: একটা কিছু করেন স্যার। আমি খুব সমস্যায় আছি।চিকিৎসক: ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।রোগী: চেয়ার তো দুটি খালি। তা কোনটাতে বসব স্যার?কৌতুক সংগ্রহ: মোস্তফা কামাল