চিকিৎসক-রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুখ-বিসুখ নিয়ে আর যা-ই হোক, ঠাট্টা-রসিকতা সাজে না। কিন্তু চিকিৎসক-রোগীর কথোপকথন নিয়ে মজার রসিকতার উদাহরণ অজস্র। রইল তারই কিছু নমুনা এক পাগল রোগী এসেছেন চিকিৎসকের কাছে—চিকিৎসক: কী সমস্যা আপনার, বলুন?রোগী: স্যার, আমার সব সময় মনে হয়, আমি একটা মুরগি।চিকিৎসক: বলেন কী। তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?রোগী: যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যার।এক ভদ্রমহিলা তাঁর স্বামীকে চিকিৎসকের কাছে নিয়ে গেছেন। চিকিৎসক ভদ্রলোকের সঙ্গে আলাদা কথা বলার পর প্রেসক্রিপশন লিখে ওই ভদ্রমহিলাকে বললেন, ‘আপনার স্বামীর বেশ কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। কয়েকটি ঘুমের ওষুধ লিখে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে।’ ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, ‘তা ওষুধগুলো ওনাকে কখন খেতে দেব?’ ‘আরে এই ওষুধ আপনার স্বামীকে খাওয়াবেন কেন, ওগুলো তো আপনার জন্য।’  চিকিৎসক তাঁর নতুন সহকারীকে প্রশিক্ষণ দিচ্ছেন—চিকিৎসক: আচ্ছা বলো তো, অস্ত্রোপচার করার আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?সহকারী: এ তো খুব সহজ প্রশ্ন, স্যার। রোগী জেগে থাকলে আপনার অস্ত্রোপচার কীভাবে করতে হয়, সেটা শিখে ফেলবে। আর পরে ওই রোগী যদি নিজেই ডাক্তারখানা খুলে অস্ত্রোপচার শুরু করে দেন, তাহলে তো আমরা পথে বসে যাব। এ জন্যই রোগীকে অজ্ঞান করা হয়, স্যার।হাবলু গেছেন চিকিৎসকের কাছে—চিকিৎসক: বলুন, আপনার সমস্যা কী?হাবলু: স্যার, এক মাস ধরে প্রতিদিনই ৫০ টাকার ওষুধ কিনে খাচ্ছি, কিন্তু আজ অবধি এক টাকারও উপকার হয়নি। কিছু একটা করুন, স্যার।চিকিৎসক: ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই প্রেসক্রিপশনে ৪০ টাকার ওষুধ লিখে দিয়েছি। আমি নিশ্চিত, অন্তত ১০ টাকার উপকার এবার হবেই।চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: আচ্ছা, আমি হাসপাতালে কেন? কীভাবে এখানে এলাম?চিকিৎসক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে।রোগী: কী ঘটেছিল?চিকিৎসক: ওসব বাদ দেন। আপনার জন্য একটি সুসংবাদ ও একটি দুঃসংবাদ আছে। বলেন কোনটা আগে শুনতে চান?রোগী: দুঃসংবাদটিই আগে শুনি।চিকিৎসক: হুম্ম। দুর্ঘটনায় আপনার পা দুটিতে প্রচণ্ড আঘাত লেগেছিল। তাই আপনার দুটি পা-ই কেটে ফেলতে হয়েছে। রোগী: হায়! আর সুসংবাদটি কী?চিকিৎসক: সুসংবাদটি হলো, পাশের ওয়ার্ডের এক রোগী আপনার স্যান্ডেল জোড়া চড়া দামে কেনার প্রস্তাব দিয়েছেন। এই অফারে বেচবেন কি না, ভেবে দেখেন। কারণ, এ সুযোগ আর পাবেন না।রাস্তায় হোঁচট খেয়ে স্ত্রীর ওপরের ঠোঁটে আঘাত লাগায় স্ত্রীকে নিয়ে বিটলু গেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক ওষুধ দিয়ে বিটলুর স্ত্রীর ওপরের ঠোঁটে একটি পট্টি মেরে দিয়ে বললেন, ‘আর কোনো সমস্যা নেই। কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’ বিটলু চিকিৎসকের কানে কানে বললেন, ‘ওর দুটি ঠোঁটেই পট্টি মেরে দিতে ফি কত দিতে হবে, স্যার।’কয়েক দিন থেকেই পল্টুর শরীরটা বেশ খারাপ। এ কারণে তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা। দুই দিন পর পল্টুর এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তোর না শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? চল, আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।’ ‘না রে, আজ শরীরটা খুবই খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু সুস্থ হলে কাল একবার যাব।’ মোকলেসের মা বেশ অসুস্থ। তাই মাকে নিয়ে মোকলেস হাসপাতালে গেছেন। চিকিৎসক মোকলেসের মাকে ভালো করে দেখে বললেন, ‘আজকেই ওনার বেশ কিছু জরুরি টেস্ট দরকার।’ ‘বলেন কী! মায়ের তো শরীর খুবই খারাপ। ওসব টেস্ট নেওয়ার কোনো দরকার নেই। আপনি ওষুধ দিয়ে দেন। সুস্থ হলে টেস্ট দেওয়ার জন্য নিয়ে আসব।’—মোকলেসের জবাব।চিকিৎসক ও এক রোগীর মধ্যে কথা হচ্ছে—রোগী: আচ্ছা, আমাকে দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন কেন?চিকিৎসক: হুম্ম, একটা হচ্ছে শুধুই আপনার জন্য; যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাহলে আপনার আগের সবকিছু ভালো লাগবে।রোগী: তাহলে আরেকটা প্রেসক্রিপশন কী কারণে?চিকিৎসক: শুধু আপনার ভালো লাগলে তো হবে না। ওষুধ কোম্পানিগুলোকেও তো ভালো লাগতে হবে, নাকি! ওদের দিকেও তো তাকাতে হবে আমাকে। কৌতুক সংগ্রহ: আবু হেনা