চিকিৎসা সহকারীর কাজের সুযোগ অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমল কণ্ঠে মা ডাকছেন—মানিক, ওই মানিক কোথায় গেলি। মানিকের কোনো সাড়াশব্দ নেই। মা জানেন না, সোনামানিক তাঁর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হঠাৎ সন্দেহ হলো তাঁর। দৌড়ে এদিক-সেদিক দেখে পুকুরপাড়ে যেতেই এক চিৎকার। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে। চিৎকার শুনে মানিকের বাবা দৌড়ে এসে দেখলেন, মানিকের একটি জুতা পুকুরঘাটে পড়ে আছে, অন্যটি পানিতে ভাসছে। কিন্তু মানিককে দেখা যাচ্ছে না। কোনো কিছু চিন্তা না করেই পানিতে লাফিয়ে পড়েন তিনি। পানির নিচ থেকে তুলে আনেন মানিককে। ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে গেছে সেখানে। কেউ বলে, পায়ের তালুতে গরম তেল ভালোভাবে মালিশ করতে থাক। আবার কেউ বলে পা ওপরের দিকে দিয়ে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেই হুঁশ ফিরে আসবে। এর মধ্যে রোকন নামের কলেজপড়ুয়া একটি ছেলে প্রায় জোর করেই তাদের মাঝ থেকে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা সহকারী বজলুর রহমান তাকে উপুড় করে শুইয়ে পেটে চাপ দিতেই মুখ দিয়ে গলগল করে পানি বের হয়ে গেল। কিন্তু পানি বের হলে কী হবে, তার আগেই যে মানিক চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে। হয়তো ১০ মিনিট আগে আনলেও তাকে বাঁচানো সম্ভব হতো। বলছিলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার একটি ঘটনার কথা। তিন বছরের হতভাগ্য মানিকের কথা। হাজীগঞ্জের এই ঘটনাটির মতো অনেক গ্রামেই এ ধরনের ঘটনা ঘটে থাকে। গ্রাম অঞ্চলের বেশির ভাগ মানুষই জানে না প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। তাদের এই অসচেতনতা ও নির্বুদ্ধিতার কারণে এখনো মারা যায় অনেক মানুষ। এ ক্ষেত্রে চিকিৎসা সহকারীরা গ্রামের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও গণসচেতনতা তৈরিতে বিশাল ভূমিকা রাখছেন। তাই একজন স্বাস্থ্য সহকারী হয়ে দুস্থদের সেবায় এগিয়ে আসতে পারেন আপনিও।সম্ভাবনা আছে অনেকচিকিৎসার ক্ষেত্রে সরকারি চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা- সহকারীর ভূমিকা ব্যাপক বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক নিজামউদ্দিন হাওলাদার। তিনি বলেন, বাংলাদেশে এখনো পর্যন্ত স্নাতক ডিগ্রিধারী (এমবিবিএস) চিকিৎসকের সংকট রয়েছে প্রয়োজনের তুলনায়। তাই বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বেশির ভাগ সময়ই চিকিৎসা সহকারীদের অনেক ব্যস্ত থাকতে হয়। চিকিৎসকের অনুপস্থিতে তাঁরাও রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। এ ছাড়া কিছু দিন আগে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোয় চিকিৎসা সহকারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু যতগুলো শূন্য পদ রয়েছে, তার অর্ধেকও আবেদন পাওয়া যায়নি। তাই চিকিৎসা সহকারী হওয়ার জন্য দরকারি প্রশিক্ষণ ও ডিগ্রি নিয়ে কাজের বা চাকরির অভাব নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুল (ম্যাটস) রয়েছে মোট সাতটি। সেগুলো হলো—টাঙ্গাইল, বাগেরহাট, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও ফরিদপুরে। মোট আসনসংখ্যা হলো ৬৫০টি। তার মধ্যে বাগেরহাট ম্যাটসে ১৫০টি আসন, টাঙ্গাইল ম্যাটসে ১০০টি, কুষ্টিয়া ম্যাটসে ১০০টি, নোয়াখালী ম্যাটসে ১০০টি, সিরাজগঞ্জ ম্যাটসে ১০০টি, কুমিল্লা ম্যাটসে ৫০টি ও ফরিদপুর ম্যাটসে ৫০টি আসন রয়েছে। ২০০৯ সালে সব কয়টি ম্যাটস থেকে স্নাতক পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৫৫ জন এবং পাস করেছেন ২১৪ জন শিক্ষার্থী। কিন্তু পুরো বাংলাদেশে স্বাস্থ্য সহকারীর ১৫২২টি পদ শূূন্য রয়েছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে শূন্যপদের জন্য আবেদন করেছেন ৫০৬ জন। কীভাবে শুরু করবেনএসএসসি পাসের পর চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুলে (ম্যাটস) তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবাসনসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ভর্তি হয়েও আপনি এ পেশার জন্য দরকারি দক্ষতা ও ডিগ্রি অর্জন করতে পারেন। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অনেক সুযোগ রয়েছে বলে জানান টাঙ্গাইল ম্যাটসের সদ্য পাস করা ছাত্র কামরুল ইসলাম। তিনি আরও বলেন, ‘আমি গত বছরের ডিসেম্বরে পাস করেছি। পাস করেই স্ট্যান্ডার্ড গ্রুপের একটি প্রতিষ্ঠানে চিকিৎসা সহকারী হিসেবে কাজ করছি। আমাদের ম্যাটসের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। এখানে মোট চারটি বিষয়ে পড়াশোনা করানো হয়, সেগুলো হলো—অ্যানাটমি, প্যাথলজি, ফার্মাকোলজি ও বেসিক কমিউনিটি হেলথ। আগে এখানে তিন বছরের কোর্স ছিল। এখন এক বছরের শিক্ষানবিশি যুক্ত হয়েছে। তাই বর্তমানে এ ডিগ্রির গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেক বেড়েছে।’ টাঙ্গাইল ম্যাটসের আরেক শিক্ষার্থী ইসমত জেরিন বলেন, ‘এখানে কোনো রাজনৈতিক কলহ নেই। শিক্ষকেরা আমাদের সঙ্গে বেশ আন্তরিক। সেই সঙ্গে ছাত্রছাত্রী কম হওয়ায় এখানে আমরা একে অন্যকে ভালোভাবে চিনি। সব মিলিয়ে একটি আনন্দমুখর মুহূর্তের মধ্য দিয়ে আমরা পড়াশোনা করতে পারি।’ সম্মানজনক পেশাপেশা হিসেবে স্বাস্থ্য সহকারী অনেক সম্মানের বলে জানালেন মৌলভীবাজার রাজনগর থানা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী দুলাল চন্দ্র বণিক। তিনি বলেন, ‘আমি দীর্ঘ ২৬ বছর ধরে এ পেশায় নিয়োজিত আছি। তাই আমি গ্রামের সাধারণ মানুষের খুব কাছাকছি পৌঁছাতে পেরেছি। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে যেসব নিয়ম-কানুন রয়েছে, এ অঞ্চলের প্রায় সব মানুষ তা জানে। সরকারি চিকিৎসার প্রায় সব সুবিধা দিতে আমি সর্বাত্মক চেষ্টা করি। তাই এখানে আমাকে সবাই অনেক সম্মান করে।’স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত কয়েকটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা  এআর ম্যাটসরওশন টাওয়ার, ব্লক-সি, নবোদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা। সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজিবাড়ি-০৯, রোড-০২, ব্লক-সিমিরপুর-০৬ এসপিকেএস ম্যাটসব্লক-বি, মেইন রোডমিরপুর, ঢাকা ঢাকা ম্যাটসবাড়ি-১০৬, রোড-০৪মিরপুর, ঢাকা  সুমনা ম্যাটসসদরঘাট, ঢাকা এসআইএমটি ম্যাটসমিরপুর-১, ঢাকা স্পার্ক ম্যাটসচিড়িয়াখানা রোডমিরপুর, ঢাকা দি ম্যাটসরোকেয়া সরণি মিরপুর, ঢাকা  রামপুরা ম্যাটসডিআইটি রোড, রামপুরাঢাকা রাবেয়া ম্যাটসআরিচা রোডসাভার, ঢাকা