চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সারির একটি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী সিয়াম। নামকরা একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েই তিনি এখানে ভর্তি হয়েছিলেন। কিন্তু এখন তিনি তাঁর ক্যারিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ত। কারণ উচ্চশিক্ষার পথগুলো তাঁর কাছে অচেনা। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না।বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের বিশেষায়িত যুগ চলছে। পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য সব শিক্ষার্থীই চান উচ্চতর ডিগ্রি। তাই সিয়ামের মতো সমস্যার সম্মুখীন অনেকেই হন।এমবিবিএস ডিগ্রির পর দেশ-বিদেশে উচ্চতর শিক্ষার পাশাপাশি চাকরি করার যথেষ্ট সুযোগ রয়েছে।দেশে উচ্চতর শিক্ষাএফসিপিএস, এমসিপিএস: বিসিপিএসের অধীনে এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো বাংলাদেশের চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত। এফসিপিএস পরীক্ষায় দুটি পার্ট—পার্ট-১, পার্ট-২। পার্ট-১ বছরে দুবার অনুষ্ঠিত হয়। পার্ট-১ শেষ করার পর চার বছর ট্রেনিং করে পার্ট-২-এ অংশ নিতে হয়।এমসিপিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনের পর অন্তত চার বছর ট্রেনিং সম্পন্ন করে আবেদন করতে হয়। এমসিপিএস পরীক্ষায় ব্রিটেনের এমআরসিপি বা এমআরসিএস পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়।এমএস বা এমডি: এমবিবিএস পাসের দুই বছর পর এমএস বা এমডি করার জন্য আবেদন করতে হয়। বিশেষায়িত সরকারি হাসপাতাল ও প্রথম সারির মেডিকেল কলেজগুলোয় এ কোর্স করা যায়।এমপিএইচ: এনআইপিএসওএম, ব্র্যাক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এনএসইউ, নর্দান ইউভার্সিটি ও এআইইউবি থেকে এ ডিগ্রি নেওয়া যায়। ডব্লিউএইচওসহ বিভিন্ন এনজিওর চাকরির ক্ষেত্রে এই ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হয়।এ ছাড়া বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও চিকিৎসাবিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে।বিদেশে উচ্চতর শিক্ষাইউএসএমএলই: ইউএসএ তে বিভিন্ন বিষয়ে ডাক্তারি করতে লাইসেন্স পেতে পরীক্ষায় অংশ নিতে হয়। ইউএসএমএলইর তিনটি ধাপ—ধাপ-১, ধাপ-২ (সিকে, সিএস), ধাপ-৩। ধাপ-১, ধাপ-২ (সিকে) পরীক্ষার দুটি কেন্দ্র বাংলাদেশে আছে। ধাপ-২ (সিএস) ও ধাপ-৩-এর পরীক্ষা ইউএসএতে দিতে হয়। তিনটি ধাপ সম্পন্ন করার পর এমডি ডিগ্রি দেওয়া হয়। উল্লেখ্য, শিক্ষানবিশ থাকাকালে আপনি সম্মানী পাবেন।এএমসি: অস্ট্রেলিয়ায় ডাক্তারি করার জন্য এ পরীক্ষায় অংশ নিতে হয়। এ পরীক্ষার দুটি পার্টের মধ্যে প্রথম পার্টের পরীক্ষার কেন্দ্র ভারতে আছে।পিএলএবি: ব্রিটেনে ডাক্তারি করতে এ পরীক্ষায় অংশ নিতে হয়।এমআরসিপি বা এফআরসিএস: বিশ্বস্বীকৃত সর্বোচ্চ সম্মানজনক ডিগ্রি। ব্রিটেনের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এ ডিগ্রি দেওয়া হয়। এমআরসিপি বা এফআরসিএসের পরীক্ষার কেন্দ্র বাংলাদেশে আছে।এ ছাড়া কানাডা (এমসিসি), সৌদি আরব, ইরান, নিউজিল্যান্ডসহ প্রভৃতি দেশে বাংলাদেশি চিকিৎসকেরা উচ্চশিক্ষার পাশাপাশি ডাক্তারি করতেও যাচ্ছেন।উচ্চশিক্ষাসংক্রান্ত খোঁজখবরের জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানা:* www.bsmmu.org* www.usmle.org* www.amc.org.au* www.gmc-uk.org* www.mrcpuk.org* www.mcc.ca* www.rcpe.ac.uk* www.rcseng.ac.uk* www.nhfbd.org