চিকুনগুনিয়ার ভবিষ্যৎ প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়ার কারণে ঢাকা শহরে ভবিষ্যৎ প্রভাব কেমন হতে পারে, সেটা ভেবেছেন মোহাম্মদ মাসুদ রানা, আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

ঢাকা শহরে যাওয়ার আগে সবার মনেই

একটা ভয় কাজ করবে

আবুইল্যার পোলা বাবুইল্যা সবার কাছে দোয়া চাইতাছে, ঘটনা কী?

শুনলাম, পোলাডা নাকি ঢাকা যাইতাছে।

বদলি হয়ে ঢাকায় নয়, সবাই হয়তো পার্বত্য জেলাগুলোতে যেতে চাইবে

ভাইয়ের নাকি বান্দরবান পোস্টিং হলো?

হ্যাঁ ভাই, অনেক চেষ্টার পর।

স্যারকে একটু আমার কথা বইলেন তো ভাই। দেশের যেখানেই দিক আমার কোনো সমস্যা নাই। শুধু ঢাকা শহর বাদে।

চিকুনগুনিয়ার ভয় দেখিয়ে তথ্য

আদায় করা যেতে পারে

সত্য কথা না বললে কিন্তু তোকে পাশের রুমে এক ঘণ্টা বসিয়ে রাখব। রুমভর্তি এডিস মশা...!

দোহাই স্যার, এত বড় শাস্তি দিয়েন না। সব কথা কইতাছি।

বাড়িতে কাজের জন্য কোনো লোকই

পাওয়া যাবে না

তরে না তিন গুণ টাকা দেওয়ার কথা কইল, তারপরও কাজ করবি না কোন সুখে?

 ওই বাসা তো চিকুনগুনিয়াপ্রবণ এলাকায় পড়ছে, কাম করুম কোন দুঃখে?