(স্যুপ ইন দ্য বান)এই স্যুপটি ব্রিটিশদের প্রিয় খাবার। এটিতে বানের মধ্যে স্যুপ থাকে। স্যুপ খাওয়ার সঙ্গে সঙ্গে বানটিও খাওয়া যায়।উপকরণ: বান, মুরগির সেদ্ধ করা পা দুটি, রসুন দুটি, আদা এক চামচ, গোলমরিচ আধা-চামচ, তেজপাতা একটি, ক্রিম এক কাপ, ময়দা দুই চামচ, তেল দুই চামচ, পানি তিন কাপ।পদ্ধতি: প্রথমে গোল বান বানাতে হবে বা বাজার থেকে কিনে নিতে হবে। তারপর দইয়ের পাত্রের মতো করে ওপরের কিছুটা অংশ গোল করে কেটে নিতে হবে। তারপর ভেতরের ফাঁপা অংশে তৈরি করা ক্রিম অব চিকেন স্যুপ দিতে হবে। স্যুপ তৈরির জন্য প্রথমে তেল ও ময়দা মেশাতে হবে। তারপর সেদ্ধ ও হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে রসুন, আদা ও গোলমরিচের সঙ্গে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর ফোটানো পানিতে ব্লেন্ড করা মিশ্রণটি আবার সেদ্ধ করতে হবে। এ সময় পরিমাণমতো লবণও যোগ করতে হবে। এর সঙ্গে তেল-ময়দার মিশ্রণটিও মেশাতে হবে। তারপর এর মধ্যে এক কাপ ক্রিম ঢালতে হবে। এরপর গরম গরম স্যুপ বানের মধ্যে দিয়ে ইচ্ছেমতো পরিবেশন করতে হবে।