চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের উদ্যোগে সম্প্রতি ‘এক্সেল ড্যাশবোর্ড ডিজাইন’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের এম. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের একাডেমিক সমন্বয়ক মো. খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক এমরান হারুন, এ কে এম রাজীব হাসান, রুবেল সেনগুপ্ত, অনুষদের ব্যবস্থাপক মো. আবুল বাসেত, হিসাব বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু নাঈম মো. জসিম প্রমুখ।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ বিন হোসাইন। কর্মক্ষেত্র ড্যাশবোর্ডের মাধ্যমে কীভাবে অসংখ্য ডেটা বিশ্লেষণ করতে হয়, তার প্রশিক্ষণ দেন তিনি। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।