প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত সিআইইউ ওপেন ডে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জামালখানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে থাকছে অালিয়ঁস ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান কর্নার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, হাবিব তাজকিরাস, বার্গউইচ টাউন, বিথোভেন ক্যাফে, সিমা, নর্থ ওয়েস্ট গ্রুপ, হ্যামার স্ট্রেন্থ, এ-রয়-ডি হাউস, পোল্যান্ডের ভিনসেন্ট পল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। বিজ্ঞপ্তি।