চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জামালখানের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপাচার্য মাহফুজুল হক চৌধুরী প্রতিযোগিতা উদ্বোধন করেন। মাসব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবেন।
ছাত্রছাত্রীদের জন্য পৃথকভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস (একক ও দ্বৈত), পুল (একক ও দ্বৈত), ক্যারম (একক ও দ্বৈত), লুডুসহ বিভিন্ন বিভাগ রয়েছে। প্রথম দিনে মেয়েদের লুডু ও ছেলেদের পুল (একক ও দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর মাহফুজুল হক চৌধুরী আন্তপ্রতিযোগিতার বিভিন্ন বিভাগ পরিদর্শন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার, উপদেষ্টা এম আইয়ুব ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাহমুদ হাসান, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান সৈয়দ মনজুর কাদের, ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক আবু সোহেল মাহমুদ, সহকারী অধ্যাপক রোবাকা শমসের, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক কুমার দোয়েল দে প্রমুখ। বিজ্ঞপ্তি।