চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে নতুন ডিন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদ ও বিভাগে নতুন ডিন এবং সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল মামুনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এম নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ এবং এম এম নুরুল আবসারকে ব্যবসায় অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কাজী মোস্তাইন বিল্লাহকে লিবারেল আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদ এবং মো. জাকির হোসেনকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া এম আইয়ূব ইসলামকে ব্যবসায় অনুষদের উপদেষ্টা, মাহমুদ হাসানকে বিপণন বিভাগ, সৈয়দ মনজুর কাদেরকে ফিন্যান্স ও অর্থনীতি বিভাগ, রশিদ এ চৌধুরীকে ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগ, মোসলেহউদ্দিন খালেদকে মানবসম্পদ বিভাগ, আতিকুর রহমানকে কম্পিউটার বিজ্ঞান বিভাগ, এমরান হারুনকে ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ, রুবেল সেন গুপ্তকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ ও সার্মেন রড্রিক্সকে ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রেরিত বার্তায় জানানো হয়। বিজ্ঞপ্তি।