চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সম্মেলন ১০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও বেশির ভাগই করপোরেট ব্যবসায় রূপান্তরিত হতে পারেনি। এ অবস্থা থেকে উত্তরণ ও সমাধানের বিকল্প পথ খুঁজতে নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) ব্যবসায় অনুষদের উদ্যোগে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্যামিলি বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ: ট্রানজিশন টু করপোরেট বিজনেস’ শীর্ষক সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। জামালখানের সিআইইউ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠেয় এই সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন। বিজ্ঞপ্তি।