চিটাগাং অফিসার কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের নন-গেজেটেড কর্মকর্তাদের সংগঠন দি চিটাগাং অফিসার কো-অপারেটিভ সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন ৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে মো. গিয়াস উদ্দিন সভাপতি ও মোহাম্মদ ইউনুছ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রথম পর্বে সোসাইটির বার্ষিক সাধারণ সভা ভূমি সহকারী কর্মকর্তা মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।
দ্বিতীয় পর্বে সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন পিনাক পানি চৌধুরী, সবদের হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন আহমদ, মোহাম্মদ আবদুল মান্নান, এস এম আরিফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ নুরুল কাদের ও মো. শওকত হোসেন। বিজ্ঞপ্তি।