চিটাগাং আইডিয়াল ট্রাস্টের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং আইডিয়াল স্কুল ও কলেজের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৯ মে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং আইড্যািল ট্রাস্ট্রের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভপতিত্ব করেন ট্রাস্ট্রের ট্রাস্টি এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ এস এম তাওহীদুল আলম। এ কে মাহমুদুল হকের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের ট্রাস্টি মোমিনুল হক, ট্রাস্টি মোহাম্মদ ফরিদুল আলম, ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিটাগাং আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুফ। বিজ্ঞপ্তি।