চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞানাগারের সরঞ্জাম কেনার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনুদান দিয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি চান্দগাঁও আবাসিক এলাকায় চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনালের হেড ওয়াহিদুর রহমান বলেন, বাংলাদেশের আধুনিক শিক্ষার উন্নয়নের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজ করে চলেছে। এ দেশের নগর থেকে গ্রাম ও প্রান্তিক এলাকায় শিক্ষার উন্নয়নে সরকারের কার্যক্রমের সঙ্গে এ ব্যাংক সহায়ক হিসেবে কাজ করে চলেছে। চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ রেজাউল কবিরের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বহদ্দারহাট ব্রাঞ্চের প্রধান নাজমুল হক চৌধুরী, স্কুল ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি গিয়াস উদ্দিন হাফিজ, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আকতার, শিক্ষক ফারহানা রেজা, ফাহমিদা সাদি, দিলশাত আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।