চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রাইডক পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অপারেশন ম্যানেজমেন্ট কোর্সের ৪০ জন ছাত্রছাত্রীর একটি দল ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিদর্শন করে। দলের নেতৃত্ব দেন কোর্সপ্রধান রশীদ আহমদ চৌধুরী। ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইনামুল বাকী তাঁদের স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের চট্টগ্রাম ড্রাইডকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছাত্রছাত্রীরা সরেজমিনে কারখানার বিভিন্ন বিভাগও পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।