চিটাগাং কম্পিউটার সিটিতে বিক্রয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চৌমুহনী মোড়ের ‘চিটাগাং কম্পিউটার সিটি’ প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্রের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় ‘গিফট ফেস্টিভাল’ শিরোনামে ১০ দিনব্যাপী বিক্রয় উৎসব শুরু হয়েছে ৮ অক্টোবর। উৎসবের উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মো. আবু সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং কম্পিউটার সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহসাধারণ সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ আরও অনেকে। উৎসবে বিভিন্ন প্রযুক্তিপণ্যে উপহার ও মূল্যছাড়ের ব্যবস্থা রয়েছে। স্যামসাং ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে থাকছে মাউস ও মুঠোফোন, ডিজিটাল ক্যামেরার সঙ্গে ফটোফ্রেম এবং প্রিন্টারের সঙ্গে পেপার, জোটেক প্রোডাক্টের সঙ্গে আকর্ষণীয় মগ, তোশিবা কিংবা আসুস ল্যাপটপ ও নরটন ইন্টারনেট সিকিউরিটি কিনলে পেনড্রাইভ দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার। পাশাপাশি লজিটেক পণ্যে স্ক্র্যাচ কার্ড, এমএসআই নেটবুক ও হিটাচি প্রজেক্টরে বিশেষ মূল্য ছাড় পাওয়া যাবে। উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। নিজস্ব প্রতিবেদক