চিটাগাং কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় কলেজ গেটে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর কলেজ ক্যাম্পাস থেকে বের হবে শোভাযাত্রা। পরে কলেজ মিলনায়তনে স্মৃতিচারণা সভার মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।