চিটাগাং ক্লাবে স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ক্লাবের হেলথ ক্লাব বিভাগ ১৫ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। ল্যাব এইডের সহযোগিতায় ক্যাম্পে হদরোগ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। এ উপলক্ষে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান সাইফুদ্দিন মো. তারেক। বক্তব্য দেন চিকিৎসক সাদিক সাইফুর রহমান, ওমর ফারুক, আমানত হোসেন, ফজলে রাব্বি খান, এ বি এম ফজলে হাসান চৌধুরী, মো. শাহজাদা আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।